শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পুতিনের প্রতিপক্ষ বিরোধী নেতা নাভালনিকে ‘বিষ প্রয়োগের’ অভিযোগ

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
মি. নাভালনি বিমানে অসুস্থ হয়ে পড়েন বলে তার মুখপাত্র জানাচ্ছেন

হাসপাতালের একজন শীর্ষস্থানীয় ডাক্তার পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে মি. নাভালনিকে বিষ দেওয়া হয়েছে কি না সেটা এখনও নিশ্চিত নয়। যদিও “স্বাভাবিক বিষক্রিয়া” হয়ে থাকতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে।

বিমানযাত্রার সময় রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি অসুস্থ হয়ে পড়েন এবং বিমানটিকে ওমস্ক শহরে জরুরি অবতরণ করতে হয় বলে জানাচ্ছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ।

তিনি বলছেন তাদের সন্দেহ মি. নাভালনির চায়ে কিছু মিশিয়ে দেয়া হয়েছিল। হাসপাতাল সূত্র জানিয়েছে তার অবস্থা স্থিতিশীল তবে সঙ্কটজনক।

চুয়াল্লিশ বছর বয়স্ক মি. নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন।

জুন মাসে সাংবিধানিক সংস্কারের ভোটকে তিনি একটা “অভ্যুত্থান” বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন ওই সংস্কার “সংবিধানের লংঘন”।

ওই সংস্কারের ফলে মি. পুতিন আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন।

চায়ের সাথে বিষ ?

মি. নাভালনি ২০১১ সালে যে দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন কিরা ইয়ারমিশ তার তথ্য সচিব। তিনি এক টুইট বার্তায় বলেছেন: “আজ সকালে মি. নাভালনি টোমস্ক শহর থেকে মস্কোয় ফিরছিলেন।

“ফ্লাইটে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে ওমস্ক শহরে জরুরি অবতরণ করতে হয়। অ্যালেস্কেই-কে বিষ খাওয়ানো হয়েছে।”

তিনি আরও বলেন: “আমাদের সন্দেহ তার চায়ের সাথে কোনরকম বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। তিনি সকাল থেকে ওই চা ছাড়া আর কিছু খাননি।

“চিকিৎসকরা বলছেন বিষাক্ত পদার্থ গরম পানীয়ের মাধ্যমে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তিনি এখন হাসপাতালে অচেতন।”

মিস ইয়ারমিশ পরে টু্‌ইট করে জানিয়েছেন যে মি. নাভালনিকে ভেন্টিলেটারে রাখা হয়েছে এবং তিনি কোমায় আছন্ন। হাসপাতালে এখন প্রচুর পুলিশ রয়েছে।

তিনি বলেন চিকিৎসকরা প্রথম দিকে তাদের সাথে তথ্য শেয়ার করছিলেন, কিন্তু এখন তারা বলছেন বিষ সংক্রান্ত পরীক্ষা করতে দেরি হবে।

“তারা এখন কাল ক্ষেপণ করতে চাইছে। এবং তারা যা জানে সেটা আমাদের বলছে না।”

তিনি স্থানীয় সময় দুপুর ২:৫৮-তে (গ্রেনিচ মান সময় সকাল ৮:৫৮) টুইট করে বলেন মি. নাভালনির অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি এখনও অচেতন।

বিমানবন্দরের রানওয়েতে মি. নাভালনিকে অ্যাম্বুলেন্সে তোলার ভিডিওএকজন সামাজিক মাধ্যমে দেখছেন

‘বিষ প্রয়োগ নিশ্চিত নয়’

তাস বার্তা সংস্থা ওমস্ক জরুরিকালীন হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে: “অ্যালেক্সেই আনাতোলেইভিচ নাভালনি – জন্ম ১৯৭৬। পয়সনিং ইনটেনসিভ কেয়ার।”

তবে হাসপাতালের একজন শীর্ষস্থানীয় ডাক্তার পরে সংবাদ মাধ্যমকে বলেছেন যে মি. নাভালনিকে বিষ দেওয়া হয়েছে কি না সেটা এখনও নিশ্চিত নয়। যদিও “স্বাভাবিক বিষক্রিয়া” হয়ে থাকতে পারে এমন একটি ধারণা করা হচ্ছে।

ওই ডাক্তার আনাতোলি কালিনিচেঙ্কো বলেছেন মি. নাভালনির অবস্থা স্থিতিশীল, যদিও তার অবস্থা গুরুতর। প্রাণ সংশয় আছে কি না সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

বিমানের যাত্রী পাভেল লেবেদেফ বলছেন: “বিমান যাত্রার শুরুতেই তিনি টয়লেটে যান এবং ফিরে আসেননি। তিনি খুবই অসুস্থ বোধ করছিলেন। তারা তাকে সাহায্য করতে পারছিল না। তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন।”

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলছে ক্যাফের মালিক দোকানের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে দেখছেন সেখান থেকে কোন তথ্যপ্রমাণ পাওয়া যায় কিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD