শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পলাশবাড়ীতে আবাদি জমিতে অবৈধ ইটভাটা, নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব ইটভাটা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ হতে ইটভাটা ব্যবসার অনুমোদন নিয়েই চলছে। বাড়তি টাকা-পয়সা দিয়ে অবৈধভাবে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো পেয়ে যাচ্ছে প্রতারণার ব্যবসার বৈধতা। এসব ইটভাটায় ইট তৈরিতে গুণগতমানের মাটি, বালু ও পানির সঠিক ব্যবহার ছাড়াই পুড়িয়ে হয়ে যাচ্ছে ইট। এসব ইটের মাপেও আছে নানা গড়মিল। তবুও জেনে শুনে এসব পোড়া মাটির দলাকে ইট হিসাবে ক্রয় করে প্রতারিত হচ্ছে ক্রেতা সাধারণ। এসব ইট তৈরীর মাটি সংগ্রহে যেমন আবাদি জমির মাটি কেটে আনা হচ্ছে তেমনি মাটি পরিবহনের ফলে উপজেলার কাঁচা রাস্তাঘাট ভেঙে বেহালদশায় পরিণত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে ব্যাপক ঝুঁকিতে।

উপজেলায় ৪৩টির বেশী ইটভাটা থাকলেও অনুমোদন প্রাপ্ত ইটভাটা দুই হতে তিনটি বাকি ইটভাটা গুলোর পরিবেশ ছাড় পত্র না পাইলেও বীরদর্পে চলছে ইটভাটাগুলো। তেমনি নিত্য নতুন ভাবে আবাসিক এলাকার নিকটে ও আবাদী জমিতে গড়ে উঠছে এসব ইটভাটা।
সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে ঘোষণা দিচ্ছেন তা এ উপজেলায় মানা হচ্ছে না। আবাদী জমি নষ্ট না করতে যেখানে শিল্পকলকারখানা নির্মাণ বন্ধ সেখানে নিত্য নতুন ইটভাটা হয় কি করে।

উপজেলার জুনদহ এলাকায় সাইদুর রহমান আগেই একটি অবৈধ ইটভাটা চালিয়ে আসছেন। আবারো সে পাশেই আবাদী জমি নষ্ট করে আরেকটি নতুন ইটভাটা নির্মান করছেন।
এছাড়াও উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া নামক স্থানে বসতবাড়ীর পাশে আবাদী জমিতে ইটভাটা নির্মাণ করছেন আমিনুল ইসলাম। এর আগে বিভিন্ন স্থানে এসব ইটভাটা বন্ধে দুই একটা অভিযান চালানো হলেও পুর্ণরায় সে সব ইটভাটা অদৃশ্য ইশারায় চালু হয়।
উল্লেখ্য, এভাবে আর কতদিন চলবে আবাদি জমি নষ্ট করে ইটভাটা নির্মাণ ও ইটভাটা গুলোর অবৈধ কার্যক্রম সংশ্লিষ্টদের নিরবতায় প্রমাণ করে ম্যানেজ প্রক্রিয়ায় সব সম্ভব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD