করোনা ভাইরাস মহামারীর ফলে দীর্ঘদিন বাংলাদেশে আটকা পড়া পর্তুগাল প্রবাসীদের দেশটিতে ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মিশন লিসবন, পর্তুগাল। লিসবন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিকের আন্তরিক প্রচেষ্টায় এবং বাংলাদেশ বিমানের সহযোগিতায় এই ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহন কর হয়।
পর্তুগাল থেকে ছুটি কাটাতে এসে করোনা ভাইরাসের কারনে অনেকেই বিপাকে পড়ে যায়। বিশেষ করে রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া, নির্ধারিত সময়ে কাজে যোগাযোগ এবং ব্যবসা বানিজ্য পরিচালনা ব্যাহত হচ্ছেন অনেকের। তাই এই নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী। এসব বিবেচনায় এর পূর্বে অনেকেই ব্যক্তি উদ্যোগে চাটার্ড ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় কিন্তু পর্যাপ্ত যাত্রী না পেয়ে তা ব্যর্থ হয়ে যায়।
সম্প্রতি পর্তুগাল প্রবাসী আহমেদ হোসেন পূণরায় এগিয়ে আসেন এই বিষয়টি নিয়ে এবং দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক উদ্যোগ গ্রহন করেন বাংলাদেশ বিমানের সহযোগিতায়।
এ বিষয়ে জানতে চাইলে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজি বলেন, এই পর্যন্ত ৩৫০ এর অধিক মানুষ ওয়েবসাইট এবং মজিব অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছেন। যার মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৬৭ জনের তালিকা বাংলাদেশ বিমান অফিসে ফেরন করা হয়েছে টিকেট সংগ্রহের জন্য।
আজ থেকে টিকিট বিক্রি করা শুরু করেছে বাংলাদেশ বিমান যার প্রতিটি ওয়ান ওয়ে ইকোনমি ক্লাসের মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ১০ হাজার এবং বিজনেস ক্লাসের মূল্য ১ লক্ষ ৭৫ হাজার। তিনি আরো উল্লেখ করেন কমপক্ষে ২০০ জন যাত্রী হলে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করতে কোন অসুবিধা হবে না এবং এখনো দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে মজিব অ্যাপের রেজিষ্ট্রেশন করতে পারবে আগ্রহীরা।