শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জালালাবাদ এসোসিয়েশনের ইউরোপ নেতৃবৃন্দের সাক্ষাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সাথে গত ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রীর নিজ বাসভবন ঢাকায়, জালালাবাদ এসোসিয়েশনের ইউরোপের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি হেনু মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেনসহ ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

এতে নেতৃবৃন্দরা বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা এবং জালালাবাদ এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলি উদ্দিন শামীম ইতালীতে সিলেট উৎসব ২০১৯ নিয়ে আলোচনা করেন এবং পররাষ্ট্র মন্ত্রীকে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। পররাষ্ট্র মন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করে বলেন প্রবাসীদের যে কোন সহযোগিতায় আমরা পাশে থাকবো তিনি ইতালীতে সিলেট উৎসব ২০১৯ এ উপস্থিত থাকবেন বলে নেতৃবৃন্দদেরকে আশ্বস্ত করেন। এবং সিলেটবাসীর যে কোন প্রয়োজনে সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

এছাড়াও জানা গেছে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেটের স্বনামধন্য ব্যাক্তিবর্গরাও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দগন আজ ২৬শে জানুয়ারী ঢাকায় সিলেটের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি এন আর বি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছির ও কানাডা আওমীলিগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন,রাতে ঢাকায় অবস্থানরত শিল্পীদের সাথে চা চক্রে মিলিত হবেন এবং আলোচনা করে সিদ্ধান্ত নিবেন কারা সিলেট উৎসবে মন্চ মাতাবেন,তাছাড়া আগামীকাল ২৭শে জানুয়ারী সিলেট নগর ভবনে জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন,রাতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন এবং সাংবাদিক সম্মেলন করে সিলেট উৎসবের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন সভাপতি শামীমসহ জালালাবাদের নেতৃবৃন্দগণ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD