শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নিউইয়র্কে আটকে পড়া ১১২ বাংলাদেশি নিয়ে বিশেষ বিমান ঢাকার পথে

জার্মানবাংলা অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২০

করোনা মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১১২ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমান শনিবার নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। স্থানীয় সময় ৭ জুন রবিবার ঢাকা পৌঁছার কথা।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বিমান বন্দরে যাত্রীদের বিদায় জানান। কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি (জে.এফ.কে) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘন্টা যাত্রা বিরতি করে বিমানটি (কিউ আর ৩৩৯০) স্থানীয় সময় রোববার বিকাল ৪ টা ৪৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের কথা রয়েছে।

যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ ডিগ্রী অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন টেনিং-এ অংশগ্রহণকারী, দর্শনার্থী, পেশাজীবি ও ব্যবসায়ী।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে।

গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে দেশে ফেরেন।  সূত্র: ঠিকানা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD