শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসা গ্রুপ চেয়ারম্যান ও দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসানকে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে। এর মধ্যে গুলশান থানার কামাল হোসেন হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদার ও কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুজনকেই আদালতে হাজির করা হয় এবং তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বক্তব্য দেন নজরুল ও আরিফ। প্রথমে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত, এরপর আরিফ হাসানকে। আদালত আদেশ দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানির এক পর্যায়ে আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি চান আরিফ হাসান। আদালত অনুমতি দিলে তিনি সংক্ষিপ্তভাবে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। পরে পুলিশ প্রহরায় তাঁদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর গুলশান থানার উপপরিদর্শক রেজাউল নজরুল ইসলাম মজুমদারকে কামাল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, ২৮ অক্টোবর কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুতাপ ঘোষ আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

হত্যাচেষ্টা মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে কোতোয়ালি থানাধীন সিএমএম কোর্ট এলাকায় আন্দোলনে অংশ নেন রোফায়েদ হাসানসহ ২৫–৩০ জন। আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রোফায়েদ হাসান। তাঁকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। এখনো তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ ঘটনায় গত বছরের ১৪ নভেম্বর ভুক্তভোগীর পক্ষে মামলা করেন মো. নয়ন হোসেন।

অন্যদিকে, গুলশান থানার মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে শাহজাদপুর বাটার গলি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কামাল হোসেন। এ ঘটনায় চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করা হয়।

আদালতের নির্দেশে বর্তমানে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD