শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

তথ্যমন্ত্রীকে বেলজিয়াম আ’লীগের সংবর্ধনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০১৯
তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ কে গণ সংবর্ধনা দিয়েছে বেলজিয়াম আওয়ামী লীগ

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ কে গণ সংবর্ধনা দিয়েছে বেলজিয়াম আওয়ামী লীগ। ব্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনার জবাবে তথ্যমন্ত্রী বলেছেন চলতি মাসের মধ্যেই ভারতের সর্বত্র বাংলাদেশের টেলিভিশন বিটিভি দেখা যাবে। মন্ত্রী বলেন এটা ছিল বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবি।

বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এখানে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ-সভাপতি এমএ কাশেম, বেলজিয়াম আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান, দাউদ খান সোহেল, জহির খান সোহেল, বিধান দেব ,হুমায়ুন মাসুদ হিমু, রাসেল আহমেদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও দলীয় নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রশংসা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, তাদের নেতৃত্বে ইউরোপে আওয়ামী লীগের কোন্দল এর অবসান হবে।

এক এগারোর সময় শেখ হাসিনার গ্রেপ্তারের প্রসঙ্গ উত্থাপন করে নেতৃবৃন্দ বলেন সেদিন ডঃ হাসানের দিক নির্দেশনায় ইউরোপে শেখ হাসিনার মুক্তি আন্দোলন শুরু হয়।
শেষে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিশুদের নিত্য এবং লন্ডন থেকে আগত শতাব্দি কর সংগীত পরিবেশন করে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD