শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।

১১ আগস্ট( রোববার) ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত নেয়া  হয়।সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস  জাতীয় প্রেস ক্লাবের একজন সম্মানীয় সদস্য। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়সহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত।

 

তিনি  বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে তিনি উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি আত্মনিয়োগ করেছেন।

 

আমরা তাঁর সরকারের সাফল্য কামনা  এবং আশা করি তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে। ছাত্র জনতাসহ দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আসবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

 

সভায় ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কগণসহ ছাত্র সমাজের প্রতিও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানানো হয়।

সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD