শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ঝিনাইদহে প্রাণ গেল স্কুলছাত্রের সড়ক অবরোধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইমরান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ আলহেরা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ইমরান ঝিনাইদহ শিকারপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। সে আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এদিকে ঘাতক ট্রাকচালককে আটক করে শাস্তির দাবিতে শিক্ষার্থীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে শিকারপুর গ্রামের বাড়ি থেকে স্কুলে আসছিল ইমরান। পথিমধ্যে আলহেরা বাইপাস মোড়ে এসে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ২০-৮৫২৭) আটক করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD