শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

জালালাবাদ এসোসিয়েশন ইতালীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

মিনহাজ হোসেন, ইতালি
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২০

বৃহত্তর সিলেট জালালাবাদবাসী এবং দাতা সদস্য, শুভানুধ্যায়ী—সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী নেতৃবৃন্দ। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন পবিত্র ঈদ উল ফিতর। ঈদ অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত। করোনাভাইরাসের বিপর্যস্ত এই পরিস্থিতিতে জালালাবাদ এসোসিয়েশন ইতালী নেতৃবৃন্দরা সকলেই ইতালী থেকে সম্প্রচারিত শনিবার রাত ৯ ঘটিকায় প্রবাস কন্ঠ কতৃক আয়োজিত প্রবাসে ঈদ আড্ডা অনুষ্ঠানের মাধ্যমে তারা সকলকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি সহ করোনা মুক্ত দেশ আবার ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করেন। এবং বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এসময় প্রবাসে ঈদ আড্ডা অনুষ্ঠানে প্রবাস কন্ঠের সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, সিলেট সিটি ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি মজির উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর রুহুল আমিন, জায়েদুল হক মুকুল, আরিফিন আরিফ, মুন্না হোসেন, রুবেল আহমেদ, এস এম নুর উদ্দিন, মোহাম্মদ মিসবাহ উদ্দিন সহআরো অনেকেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD