শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ওপেন এয়ার সাংস্কৃতিক উৎসবের আয়োজন

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ‘জার্মান বাংলা সোসাইটি’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ওপেন এয়ার সাংস্কৃতিক উৎসব। সুন্দর আবহাওয়ায় অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্টের নানা দেশের সংস্কৃতিপ্রেমী নারী-পুরুষ এবং শিশুরা।

 

অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিল বাংলাদেশের রকমারি মুখরোচক খাবারের আয়োজন। এই রান্নায় অংশগ্রহণ করেন জার্মান, তুর্কি, ইতালীয়, ইরানি, রাশিয়ানসহ বিভিন্ন দেশের মহিলারা। খাবার প্রস্তুতের পর সেগুলো অতিথিদের মধ্যে পরিবেশন করা হয় এবং সবাই মিলে উপভোগ করেন বিশ্বজনীন এ স্বাদের মেলবন্ধন।

উৎসবে প্রায় পাঁচ শতাধিক দর্শক-অতিথির উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।উৎসবে বিশেষভাবে মুগ্ধ করে জনপ্রিয় লালনগীতি ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, যা পরিবেশন করেন

শিল্পী রঞ্জু বাউল।

ফ্রাঙ্কফুর্ট বহু সংস্কৃতির এক শহর। এই আয়োজন উপলক্ষে জার্মানির দুটি গণমাধ্যম ‘জার্মান বাংলা সোসাইটি’-এর প্রশংসা করে এবং পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিটি ট্রেজারার ডা. রাজিয়াম ব্যারগারহোফ। বক্তব্য রাখেন ব্যাসটিন বারগারফ, সংসদ-সদস্য মেরিয়াম এবং জার্মান বাংলা সোসাইটির সদস্য ছাড়াও স্থানীয় অনেকেই।

প্রবাসী বাঙালিরা এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দে মেতে ওঠেন, আর পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণিল এক সাংস্কৃতিক মিলনমেলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD