স্বপ্নের দেশ জার্মানি। উচ্চতর শিক্ষার আশায় সুদূর জার্মানিতে আসেন সিফাতুল ইসলাম সিফাত (২৫) নামের এক বাংলাদেশি ছাত্র। স্বপ্নবাজ এই বাংলাদেশী ছাত্র গত ২০ নভেম্বর (শুক্রবার)স্থানীয় সময় রাতে সাক্সেন এ্যানহ্যাল্ট প্রদেশের হালেতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
জার্মানির স্থানীয় পুলিশ জানায়, রাত পৌনে ১১টার দিকে সিফাত তিনজন সহকর্মীর সঙ্গে একটি প্রাইভেটকার যোগে কর্মস্থল থেকে ফিরছিলেন। পথিমধ্যে মালবাহী একটি লরির সঙ্গে তাদের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিফাতুল ইসলাম মারা যান। বাকিদের অবস্থা তেমন গুরুতর নয় বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।
জানা যায়, নিহত বাংলাদেশী ছাত্র সিফাতের বাড়ি রাজধানী ঢাকার সুবজবাগের বাসাবোতে। জার্মানিতে নবায়নযোগ্য শক্তি বিষয়ে সাক্সেন এ্যানহ্যাল্ট প্রদেশে নর্ডহাইসেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি।
তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে বাংলাদেশে মরদেহ পাঠাতে কমপক্ষে ৩ হাজার ইউরো যা বাংলাদেশী ৩ লাখ টাকার প্রয়োজন। ছেলে সিফাতের মরদেহ দেশে আনতে নিহত সিফাতের বাবা আব্দুল মতিন ও মাতা নাসিমা আক্তার দূতবাসসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
এদিকে হালে বসবাসরত বাঙালি কম্যুনিটির পক্ষ থেকে নিহত সিফাতের মরদেহ ঢাকায় তার বাবা-মায়ের কাছে পাঠানোর জন্য একটা ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছে। যার যেমন সামর্থ্য আছে সেভাবে সাহায্য করতে পারবেন নিচের একাউন্টে মানি ট্রান্সফার করে। তবে এই পেপল একাউন্টেও টাকা পাঠানো যাবেঃ
Paypal: kamrul.1990@yahoo.com
Bank info:
Name: Hasan, Kamrul
Bank: Deutsche Bank
IBAN: DE87820700240628922700
BIC: DEUTDEDBERF