শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

জার্মানিতে তাপসী রায়ের আঙ্গিনায় কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

গত ২৫শে মে অনুষ্ঠিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। আয়োজনে ছিলেন সবার পরিচিত কন্ঠ শিল্পী তাপসী রায়। তিনি তাঁর নিজ বাসভবনের আঙ্গিনায় মনোমুগ্ধকর সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পৃথিবীর বিভিন্ন দেশে এখন যে ধর্মীয় সংঘাত ও অপসংস্কৃতির উত্থানের প্রচেষ্টা চলছে,তার প্রতিবাদে এই অনুষ্ঠানের আয়োজন ও উদ্বোধন হয়। নজরুলের বিখ‍্যাত গান “জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া” এই গানটি দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়।


এরপর একের পর এক গান ও কবিতায় মগ্ন হয়ে থাকে পুরো পরিবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তাপসী রায়, প্রিয়াঙ্কা মিত্র,রমা পাহাড়ি সুদ,পিন্টু সরোয়ার,রিতা দে,সম্রাট মুখোপাধ্যায়, সুস্মিতা মাজী,একতা চক্রবর্তী, মৌমিতা সাহা ,সৃষ্টি সরকার,সুমাল‍্য আদক,বৃষ্টি সরকার,সৃষ্টি সাহা,অস্মিত চৌধুরী, আনিকা মিত্র,আনুশা সরোয়ার ও আদিতা আদক। তবলায় ছিলেন প্রসূন ব‍্যানার্জী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,জার্মান বাংলা নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা। কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মৌমিতা সাহা ও সুমনা চৌধুরী। নজরুলের জন্মবার্ষিকী ওই অনুষ্ঠানে অতিথিদের জন্য বাঙালি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD