শিরোনাম :
চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের

জামালপুরে বেসিক ব্যাংকের ৭০তম শাখা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়স্থ মিয়া ম্যানসনের দ্বিতীয়তলায় বেসিক ব্যাংকের ৭০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আলোচনা সভা ও ফিতা কাটার মাধ্যমে এ ব্যাংকের উদ্বোধন করা হয়।

বেসিক ব্যাংক জামালপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহাম্মদ হোসেনর সভাপতিত্বে বেসিক ব্যাংক জামালপুর শাখার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. সাহেব আলী মৃধা।

বেসিক ব্যাংক জামালপুর শাখার জন প্রশাসন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, জেসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীণ, জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, রফিকুল ইসলাম লিটন ও জাবেদ গ্রুপের পরিচালক মো. রকিবুল করিম রকিব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসিক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জামালপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি ঋণের উপর অবদান রাখায় বেসিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে পুরস্কারপ্রাপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD