শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

পোর্তো বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আমিনুল হক, পোর্তো,পর্তুগাল: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পোর্তো বিএনপি। ১২নভেম্বর সোমবার পর্তুগালের বন্দর নগরী পোর্তো বিএনপির উদ্যোগে পোর্তোর স্হানীয় ইস্তামবুল রেস্টুরেন্টে কাইয়ুম লিটনের পরিচালনায় এবং পর্তুগাল বিএনপি সহ-সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতো আলোচনা সভার শুরুতে কোরঅান তেলোয়াত করেন আবুল হাসান।

সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন পোর্তো বিএনপির সিনিয়র প্রবীণ নেতা ইদ্রিস মাতবর। এছাড়াও বক্তব্য রাখেন পোর্তো বিএনপির মোহাম্মদ রাজ্জাক, দিদার চেয়াম্যান, মোঃ রাকিব, মোতায়ের হোসেন লালন, হাবিবুর রহমান, মোঃ হাসান, রাব্বি, আকরাম মন্ডল, সোহাগ প্রমুখ।

এসময় বক্তারা বলেন যে গণতন্ত্রের জন্য জাতি ১৯৭১ সালে যুদ্দ করে দেশ স্বাধীন করলো, ৭ নভেম্বর যদি বিপ্লব না হতো তাইলে বাংলাদেশ একটি অপশক্তির কাছে চলে যেত। এই বিপ্লবের মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিষ্টিত হয়েছে এবং বাংলাদেশে কে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে।

বর্তমানে অবৈধ সরকারের অবৈধ সকল কাজ কে নিন্দা জানিয়ে অবিলম্বে গণতন্ত্রের দেশ মাতা কে মুক্তি দেওয়ার জন্য সরকার কে হুঁশিয়ারি করে সবাই বলে দেশে গনতন্ত্র ও অাইনের শাসন প্রতিষ্ঠা চাই।

গঠনতন্ত্র প্রতিষ্ঠা করা হউক মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পোর্তো বিএনপির কামাল উদ্দিন, মোহাম্মদ সুজন, বাদশা, জসিম, শাহীন, মোহাম্মদ বাহার, রফিকুল ইসলাম, আবুল কাসেম, ইয়াসিন রাজু, ফারুখ খান, আল মামুন, অনিক, জিসান প্রমুখ।

পরিশেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্হতা জন্য মাওলানা আবুল হাসানের দোয়ার মাধ্যমে সভা সমাপ্তি করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD