শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জাতিসংঘ প্রস্তুত বাংলাদেশে মৌলিক পরিবর্তনের সহায়তায়

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে মৌলিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। গতকাল জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের নতুন ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গকারী প্রতিবাদকারীদের স্মরণ করা হলো।

ভলকার তুর্ক বলেন, “এখন সময় এসেছে বাংলাদেশকে সেই মৌলিক পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার। জাতিসংঘ সরকার ও জনগণের পাশে থেকে এই লক্ষ্য পূরণে সহায়তা করতে আগ্রহী।”

তিনি আরও উল্লেখ করেন, এক বছর আগে দেশের মানুষ বৈষম্য, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছিল। সেই বিক্ষোভ ছিল ন্যায়সংগত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। বিশেষ করে, আন্দোলনের মূল অংশ ছিল তরুণ ও ছাত্র সমাজ।

গত বছরের বাংলাদেশ সফরে তিনি ওই তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

জাতিসংঘের এই মনোভাব বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকারমূলক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ধরা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD