শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জলাভূমি রক্ষায় বিশ্ব মতৈক্য অর্জনে চীনের দিকনির্দেশনা

রুবি, সিএমজি:
  • প্রকাশের সময়: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও লিংকের মাধ্যমে উহানে ‘জলাভূমি চুক্তি’ স্বাক্ষরকারীদের ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেছেন, ‘আমরা চেতনা গভীরতর করে সহযোগিতার মাধ্যমে জলাভূমি রক্ষার জন্য বিশ্বব্যাপী তৎপরতা বেগবান করব’। প্রেসিডেন্ট সি চিন পিং’র এ ভাষণ মানব জাতির উচ্চ পর্যায়ে জলাভূমি রক্ষার তিনটি উদ্যোগ উত্থাপন করেছে। তাতে ভবিষ্যতে চীনের ব্যবস্থা তুলে ধরা হয় এবং বিশ্বব্যাপী জলাভূমি রক্ষার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ৬ নভেম্বর চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়েছে, গত ৭০-এর দশক থেকে বিশ্বব্যাপী জলাভূমির আয়তন ৩৫ শতাংশ কমেছে। দূষণ, সংক্রামক প্রজাতি ও জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বর্তমান জলাভূমির পরিমাণ অনেক কমেছে। এমন প্রেক্ষাপটে সি চিন পিং জলাভূমি রক্ষায় বিশ্ব মতৈক্য অর্জন, জলাভূমি রক্ষায় বিশ্ব প্রক্রিয়া বেগবান এবং জলাভূমি থেকে বিশ্ববাসীর জন্য কল্যাণ জোরদারসহ নানা কারণে বিশ্বের জলাভূমি রক্ষার দিকনির্দেশনা দিয়েছেন। প্রেসিডেন্ট সি চিন পিং’র তিনটি প্রস্তাব খুব বাস্তব এবং বাস্তবায়নযোগ্য। এটি চীনের মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের আরেকটি প্রচেষ্টা।

‘জলাভূমি চুক্তি’ সংস্থার মহাসচিব মুসন্দা মুম্বা বলেছেন, চীনের ভূমিকা দেখে অনেক স্বাক্ষরকারী বুঝতে পারেন যে, জলাভূমি রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষার জন্যও অনুকূল।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, চলতি বছর চীনের জলাভূমি চুক্তি স্বাক্ষরের ৩০তম বার্ষিকী। বর্তমানে বিশ্বের ৪৩টি আন্তর্জাতিক জলাভূমি সিটির মধ্যে চীনে আছে ১৩টি, যা বিশ্বের সবচেয়ে বেশি। এটি টানা কয়েক বছরে পরিবেশ সংরক্ষণ ও জলাভূমি রক্ষায় চীনের অব্যাহত প্রচেষ্টার পর্যাপ্ত স্বীকৃতি।সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD