শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

চুলকাঠিতে মোবাইল নেটওয়ার্ক কম হওয়ায় গ্রাহকরা বিপাকে

আরিফ ঢালী , বাগেরহাট (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২০

বাগেরহাটের চুলকাঠিসহ আশে পাশের এলাকায় নেট ব‌্যবহারকারীদের ব‌্যবহার উপযোগী নেটওয়ার্ক না থাকার কারনে হাজার হাজার গ্রাহক সমস‌্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, এ সমস‌্যা দীর্ঘদিন ধরে চলে আসলেও কেহ সমাধানের জন‌্য এগিয়ে আসেনি। মোবাইল কোম্পানিগুলি দেখছি, লোক পাঠাচ্ছি। আপনাদের অভিযোগটি আমলে নিয়ে ব‌্যবস্থা গ্রহণ করছি। এ সব কথা বলে বলে গ্রহকদের আস্থা হারিয়েছে।

সুগন্ধী গ্রামের তন্ময় ঢালীসহ কয়েক জন গ্রাহক জানান, বর্তমান সময়ে যখন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ৩ জি, ৪ জি ব‌্যবহারে অভ‌্যস্থ। তখন এ অঞ্চলের মানুষ ২ জি ব‌্যবহার করে। সব মোবাইল কোম্পানিগুলির একই দশা। যেখানে মানুষ নেট স্পিট হিসাবে এমবি হিসাব করে, তখন এ অঞ্চলের মানুষকে কেবি হিসাব করতে হয়।

এ ছাড়া চুলকাঠি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুম্মান মাহামুদ শৈসব জানান, বর্তমানের ডিজিটাল যুগ, আর এখন অধিকাংশ মানুষ মোবাইলের মাধ্যমে ব্যবসা করে থাকে। কোন কারনে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কোন মোবাইলের নেটওয়ার্ক থাকে না। তখন তারা জরুরি প্রয়োজনে কারো কাছে ফোন করতে পারে না। তাছাড়া তাদের নাম্বারেও কেউ ফোন করে যোগাযোগ করতে পারেনা।তাই এ অঞ্চলের মানুষ এর প্রতিকার চান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD