শিরোনাম :
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের

চীনে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশীদের মিলনমেলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের শিক্ষানগর হিসেবে পরিচিত উহানের সেন্ট্রাল চায়না নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব।দুদিনব্যাপী এ উৎসবে প্রায় ৭০টি দেশের মিলনমেলায় অংশ নেয় বাংলাদেশের শিক্ষার্থীরাও। এবারের উৎসবে সেরা স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের স্টল।

শনিবার (২৫ মে) সকাল থেকে শুরু হওয়া এ উৎসবের পঞ্চম আসরের প্রথম পর্বে স্টল সাজিয়ে নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। রোববার (২৬ মে) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কলেজ অব ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ ছাড়াও এ মিলনমেলায় অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে- চীন, রাশিয়া, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, মিশর, কাজাকিস্তান, নাইজেরিয়া, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া সহ অর্ধশতাধিক দেশ।
উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জাও লিংয়ুনের বক্তব্যের মধ্য দিয়ে পর্দা ওঠে এবারের আসরের। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে ভাব এবং সংস্কৃতির আদান-প্রদান ও সম্প্রীতি বাড়াতেই দুই বছর পর পর এ ধরনের আয়োজন করা হয়।

উৎসবের প্রথমদিনে বাংলাদেশের নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান বাংলাদেশী শিক্ষার্থীরা। সেন্ট্রাল চায়না ইউনিভার্সিটির চারুকলা বিভাগের শিক্ষার্থী, চিত্রশিল্পী ইব্রাহীম মাহমুদের তৈরী করা দৃষ্টিনন্দন প্রবেশদ্বার স্টলে যোগ করে ভিন্নমাত্রা। পুরো স্টলজুড়ে বাংলাদেশী পোশাক, খাদ্য, সাংস্কৃতিক নিদর্শন, শিল্পপণ্যসহ নানা সামগ্রী স্থান পায়; যা প্রশংসা কুড়ায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের।

এসময় হাতে মেহেদী লাগাতে বাংলাদেশী স্টলে ভিড় করেন অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা। মেলা ঘুরে বাংলাদেশী স্টলে এসে প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এবার দর্শনার্থী ভোট এবং সেরা স্টল ক্যাটাগরিতে সব দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে নেয় বাংলাদেশের স্টল।

অনুষ্ঠানের প্রথম পর্বে মুক্তমঞ্চে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের অংশগ্রহণকারীরাও নিজেদের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। বাংলাদেশী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফারজানা ইয়াসমিন মুক্তা, হিমানি আরা, শিশুশিল্পী অদ্রি, প্রাপ্তি, আরিশা ও পৌরি। চীনা সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব ইরফান ও সঞ্জয়।

উৎসবের দ্বিতীয় দিনে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে আয়োজন করা হয় সাংস্কৃতিক উৎসবের। এতে প্রায় ১৫টি দেশ তাদের সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ করে।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিএইচডি গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হানিফ মিয়া এবং শাহীনুর রহমান, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আল হাফিজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবির মাহমুদ, চিত্রশিল্পী ও মাস্টার্স শিক্ষার্থী ইব্রাহীম মাহমুদ, পিএইচডি গবেষক নূর মোহাম্মদ ও আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খালিদ ইবনে হাসান। আয়োজনে সহযোগিতায় ছিলেন আকিব ইরফান, রফিক, ফাহিম, সঞ্জয়, সামিউল, নূহ, আরাফ মাহমুদ আকিব ও হৃদয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD