শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

চা নিলাম কেন্দ্র বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর আবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

সব ধরনের জটিলতা নিরসন করে দ্রুত শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রটি কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে।

রোববার (৮ এপ্রিল) দুপুরে টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি), শ্রীমঙ্গল-এর উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে এই আবেদন জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংস্থাটির সদস্য সচিব জহর তরফদার।

আবেদনে উল্লেখ করা হয়, আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে চা নিলাম শুরু হবে বলে গত ২৮ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়। নিলাম কার্যটি শুরু করার জন্য ওই সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ চা বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত নিলাম কার্যক্রম শুরু হয়নি।

সূত্র জানায়, বাংলাদেশের ১৬৯টি চা বাগানের মধ্যে ১৪৭টি সিলেটে এবং ২২টি চা বাগান চট্টগ্রামে অবস্থিত। ১৪৭টি চা বাগান থাকার পরও সিলেটে কোনো চা নিলাম কেন্দ্র নেই। অথচ ২২টি চা বাগান থাকার পরেও চট্টগ্রামে ১৯৪৮ সাল থেকে চা নিলাম কেন্দ্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজার জেলায় মোট চা বাগান রয়েছে ৯২টি।

টিপিটিএবি-এর সদস্য সচিব জহর তরফদার বাংলানিউজকে বলেন, গত ৩০ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্র প্রসঙ্গে বলেন, ‘সিলেটের চা সিলেট থেকে নিলাম করার জন্য নিলাম কেন্দ্র খুলে দিয়েছি।’ আমরা এই উক্তিটির কার্যকর বাস্তবায়নের জন্য রোববার তার বরবার আবেদন করেছি।

জহর তরফদার আরও বলেন, আগামী ১০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য সচিবের সভাপতিত্বে একটি বিশেষ সভা রয়েছে। সভায় শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালুর বিষয়ে গৃহীত সিদ্ধান্তের কার্যকর অগ্রগতি পর্যালোচনা করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD