শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

গৌরীপুর পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা

মশিউর রহমান কাউসার,গৌরীপুর (ময়মনসিংহ, বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০

নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২০-২০২১ ইং অর্থ বছরের ৫৪ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৫৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুর ১২ টায় পৌরসভায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ও উদ্বৃত্তের পরিমান ধরা হয়েছে ৩৬ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা।

সংবাদ সম্মেলনে সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাজারের ড্রেনসহ ফুটপাত নিমার্ণ, কৃষ্টপুর হতে সামছুদ্দিন সাহেবের বাড়ি হয়ে সরকারপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরন, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নিমার্ণ, চলমান পৌর পার্কের কাজ সম্পন্ন করা প্রভূতি।

তিনি বলেন, পৌরবাসীদের পানীয় জলের সংকট নিরসনে ইতিমধ্যে বিভিন্ন স্থানে নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া পাইপ লাইনের মাধ্যমে অতিদ্রুত সুপেয় পানি সরবরাহ করা হবে।

করোনা সংকট মোকাবেলার বিষয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকায় সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কর্মহীন, দুস্থ, অসহায়, দরিদ্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, এস আলী আহাম্মদ, ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD