হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ভুমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করে ।
ভূমি উন্নয়ন কর প্রদান করুন, জমির মালিকানা নিরাপদ রাখুন-এ শ্লোাগান নিয়ে পালিত হচ্ছে ভুমি সেবা সপ্তাহ । গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে সকালে জেলা শহরে এ র্যালী বের হয় । এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান,সাংস্কৃতিক ব্যক্তিত ম. হামিদ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ।
র্যালী শেষে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জেলা সদরের ভুমি অফিসে গিয়ে সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন ও তাদের আবেদনের সমাধান দেন ।
এদিকে, কাপাসিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরার নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সার্ভেয়ার মোঃ মহসীন পাটোয়ারী, নাজির মোঃ সুমন মিয়া, ভূমি অফিসের তহসলিদারবৃন্দ ।
এছাড়া শ্রীপুর, কালিয়াকৈর উপজেলা প্রশাসন পৃথকভাবে ভুমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করে ।