শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

খোলা মাঠে ইফতার: ইতিহাস সৃষ্টি করলো বৃহত্তর ঢাকা সমিতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন :খোলা মাঠে ইফতারের আয়োজন করে ইতিহাস গড়লো ইতালীস্থ বৃহত্তর ঢাকা সমিতি। রোমের বাংলাদেশী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারাস্থ “লালন পার্কে ” আয়োজিত এই ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সংযম,ধর্মীয় মূল্যবোধ আর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু এবং সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ প্রবাসী রোজাদারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তারা বলেন,বৃহত্তর ঢাকা সমিতি ইতালি প্রবাসীদের পাশে থেকে সব সময় কাজ করে যাবেন বলে উল্লেখ করেন এই দুই নেতা। এই ইফতার মাহফিলে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ছাড়াও বাংলাদেশ সমিতি,ইতালি আওয়ামী লীগ,বিএনপিসহ প্রায় সকল আঞ্চলিক,সামাজিক,সাংস্কৃতিক,নারী সংগঠন এবং সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে রোমের সকল নারী সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক মহিলা রোজাদারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহত্তর ঢাকা সমিতি ইতালির এবারের ইফতার মাহফিল নিয়ে প্রবাসীরা বলছেন,তৃতীয়বারের মতো খোলা মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে বৃহত্তর ঢাকা সমিতি ইতালি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে-যা আগামী দিনে মাইলফলক হয়ে থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD