শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

খালেদা জিয়া চিরদিন জেল খানায় থাকবে না: মওদুদ আহমেদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ মে, ২০১৮

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়াকে বাদ দেয়ার প্রশ্নই আসে না, বেগম খালেদা জিয়া চিরদিন জেল খানায় থাকবে না। তারা ভয় পেয়েছে, আওয়ামী লীগ চায় না বিএনপি ভোটে আসুক। গাজীপুর সিটি করর্পোরেশন যে জোয়ার বইছে, আগামী জাতীয় নির্বাচনে সে জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে। বিএনপি অংশগ্রহণ ও প্রতিযোগিতার নির্বাচনে যাবে।
তিনি শুক্রবার (১১ মে) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, দেশে আইন-আদালত আছে আমরা আদালতের মাধ্যমে তাকে মুক্ত করার চেষ্টা করছি, চেষ্টা করে যাব। তিনি আশা করে বলেন, হাইকোর্টের আদেশ সুপ্রীমকোর্ট বিবেচনা করবে এবং খালেদা জিয়া মুক্ত হয়ে আরও জনপ্রিয় নেতা হবে।
তিনি আরো বলেন, বিরোধী দল দূর্বল করতে প্রায় ১১ লাখ নেতাকর্মীকে ৭৮ হাজার মামলা দিয়ে দমানোর চেষ্টা করে ব্যার্থ হচ্ছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে, সামান্য দু’কোটি টাকার মামলা দিয়ে জেল আটক করছে। সরকার নানা কারণ দেখিয়ে বেগম জিয়াকে জেল হাজতে রাখার চেষ্টা করছে। শাসকদল নানা ভাবে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। দেশে জনগন তা হতে দিবে না।
এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল সভাপতি আবদুল মতিন লিটন, জেলা ছাত্রদল নেতা আবুল হাসান নোমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন পাভেল, মুজিব কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদসহ প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD