শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

খালেদার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলায় দেশি আইনজীবীদের সহায়তা করতে লন্ডনের এক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে এখন কারাগারে আছেন খালেদা জিয়া। এই মামলায় গতকাল সোমবার তাঁর জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগ। এতে আপাতত তিনি মুক্তি পাচ্ছেন না। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও হাজিরা পরোয়ানা জারি করেছেন দেশের কয়েকটি আদালত। মুক্তির জন্য এসব মামলায়ও তাঁকে জামিন নিতে বা পেতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ব্রিটিশ আইনজীবীর নাম লর্ড কার্লাইল। তিনি লন্ডনে অবস্থান করে খালেদা জিয়ার আইনজীবীদের সহযোগিতা করবেন। তবে প্রয়োজন হলে তিনি বাংলাদেশেও আসবেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনি লড়াইয়ে এখানকার যে আইনজীবী প্যানেল রয়েছে, তাদের সহযোগিতা ও পরামর্শের জন্য লর্ড কার্লাইলকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘লর্ড কার্লাইল একজন প্রখ্যাত ব্যারিস্টার। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। এখন থেকে তিনি সহযোগিতা প্রদান করবেন, পরামর্শ দেবেন। তাঁর পক্ষে যতটুকু সম্ভব, সেটা তিনি করবেন।’

বাংলাদেশে খালেদা জিয়ার যে আইনজীবীরা আছেন, তাঁরা কি পর্যাপ্ত নন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা ঠিক নয়। এটাকে আরও সমৃদ্ধ করার জন্য, আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, রুহুল কবির রিজভী, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD