শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

কোটা সংস্কারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একাত্মতা প্রকাশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

কোটা সংস্কারের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। আজ বুধবার দুপুরে এক বিবৃতিতে তিনি জানান, সরকারি চাকরিতে কোটাপ্রথার যৌক্তিক সংস্কার প্রয়োজন।

আজ বেলা আড়াইটার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপাচার্যের বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান বিবৃতিতে বলেন, প্রকৃত মেধার মূল্যায়নে সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কার সংগতভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত কয়েক দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে কর্মসূচি পালন করছেন, তাতে একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD