শিরোনাম :
নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

কোটচাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১১ জুন, ২০১৮

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে জমে উঠেছে ঈদ বাজার, দোকান পাসারিতে উপচে পড়া ভিড়।
ঈদকে সামনে রেখে শহরের শাড়ী কাপড়, ছিট কাপড়, দর্জির দোকন, কসমেটিকস থেকে শুরু করে প্রতিটি বিপনি বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ বাজারে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের এ ভিড় লক্ষ করা যায়।

শহরের পরশমনি বস্ত্রালয়,আপন বস্ত্রালয়,বসুন্ধরা বস্ত্রালয়,ঢাকা গার্মেন্টস,লিবার্টি সু,সম্রাট সু, বাটা সু,লিটন কসমেটিক, লিম কসমেটিক দোকানপাট ঘুরে দেখা গেছে প্রতিটি দোকানেই ক্রেতারা ভিড় করছেন তাদের পছন্দের পোশাক ও জুতা কিনতে। ঈদে তরুনী ও গৃহবধূদের পছন্দের তালিকায় থাকে শাড়ী ও থ্রি পিচ। শাড়ী নাড়ীর সৌন্দের্যের অন্যতম প্রতীক।

ঈদে এবার কোটচাঁদপুরের বিভিন্ন শাড়ীর দোকানে এসেছে দেশী ও বিদেশী নজরকাড়া ডিজাইনের আকর্ষনীয় শাড়ী। শহরের আপন বস্ত্রালয়ের মালিক জানান, ঈদে এবার দেশী শাড়ীর চাহিদা খুব বেশী। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা নানা ডিজাইনের আকর্ষনীয় শাড়ী এনেছি।

তার মধ্যে দেশী টাঙ্গাইলের জুট জামদানির কদর খুব বেশী। এছাড়া টাঙ্গাইলের সিল্ক ,কাতান, বেনারসী, রেশম জামদানি, তাতের সূতি শাড়ীও ক্রেতারা কিনছেন। পরশমনি বস্ত্রালয়ের মালিক বলেন, দশ রোজা পর্যন্ত বেচাকেনা মন্দা গেলেও গত কয়েকদিন ধরে জমজমাট বেচাকেনা হচ্ছে। বসুন্ধরা গার্মেন্টেসের মালিক আরিফ জানান, শহরের মানুষের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চরেল মানুষেরা ব্যস্ত সময় পার করছেন ঈদ বাজারে।

বিগত কয়েক বছরের তুলনায় এবার ঈদের বাজারে অনেক পোশাকের দাম চড়া বলে অনেক ক্রেতারা জানান। তবে ব্যবসায়ীদের বক্তব্য বেশী দামে পোশাক কেনার কারনে তাদের একটু চড়া দামে বিক্রি করতে হচ্ছে। এবারের ঈদে ভারতীয় বিভিন্ন সিরিয়ালের নাম অনুসারে বাজারে এসেছে নানা আকর্ষনীয় পোশাক।

দেশী পোশাকের চেয়ে ভারতীয় পোশাকের চাহিদা অনেক বেশী বলে ব্যবসায়ীরা জানান। তাছাড়া সালোয়ার কামিজ, শার্ট, প্যান্ট, ছিট কাপড়ের দোকানের ক্রেতাদের ভিড় দেখা গেছে। পোশাকের পাশাপাশি কসমেটিকস ও জুতা-স্যান্ডেলের দোকানেও ক্রেতারা ভিড় করছেন। তবে ঈদের কেনাকাটা করতে আসা অধিকাংশ ক্রেতারাই অভিযোগ করেন এ বছর শাড়ী কাপড় ও থ্রী পিচের দাম অনেক বেশী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD