বারবার দেশের বিভিন্ন স্থাপনা জ্বালাও পোড়াও ধ্বংস করে বিএনপি ও জামায়াতের উপর দোষ চাপিয়ে তাদের বিরুদ্ধে নিষ্ঠুর ভাবে দমন, পীড়ন ও মামলা মোকদ্দমা চালানো হতো। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে কারা ভাঙচুর করেছে তা বের করা সম্ভব । বাকি সব স্টেশন সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে।
সম্প্রতি সড়ক ও সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো:এছানুল হক মেট্রোরেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন। তিনি ঘুরে ঘুরে স্টেশনে দেখেন। এই সময় তিনি মেট্রোরেলের কর্মকতা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন এবং মেট্রোরেল চালুর নির্দেশনা দেন। এসময় এমডি উপস্থিত ছিলেন।
সব প্রস্তুতি সম্পন্ন করে কাল(রবিবার) থেকে মেট্রো রেল চালু হচ্ছে । ইতোমধ্যে মেট্রো রেল কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেছেন। পূর্বের মতো
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। তবে আপাতত মিরপুর ১০ ও কাজী পাড়ায় মেট্রোরেল থামবে না। সব ঠিকঠাক হলে চালু হবে। দ্রুত এটা চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।