শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

করোনা : ১৫ দেশে ৪০৬ বাংলাদেশির মৃত্যু

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২০

গত ৪৮ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণে কয়েকটি দেশে অন্তত ১৪ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ৫ জন করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে এবং সৌদি আরবে ৪ জন মারা গেছেন। নতুন করে মৃত্যুর ফলে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২৮ জন এবং সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি প্রাণ হারালেন করোনাভাইরাসে।

যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সেখানে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু সম্পর্কে শনিবার এ তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে বাংলাদেশের নাগরিকদের সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ৪৪৭ জনের নতুন করে শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন ১৭ হাজার ৫৪৮ জন। আক্রান্ত লোকজনের মধ্যে অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে বাংলাদেশের নাগরিকের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে।

গত ৪৮ ঘণ্টায় তিন দেশে ১৪ জনের মৃত্যুর পর এ পর্যন্ত বিশ্বের ১৫ দেশে ৪০৬ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। এঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২২৮, যুক্তরাজ্যে ৭৯, সৌদি আরবে ৫৫, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, কুয়েতে ৩, সুইডেনে ২, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD