শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

করোনা : সৌদিতে মৃত্যুর এক তৃতীয়াংশ বাংলাদেশি

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ ৯ মে দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট ৩৭ হাজার ১ শত ৩৬ জন করোনা আক্রান্ত। এদের মধ্যে ১ শত ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ হাজার ১ শত ৪৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

প্রবাসী এবং সৌদি নাগরিক সহ সর্বমোট মৃত ২ শত ৩৯ জন। এরমধ্যে বাংলাদেশি ৭৮ জন, ৬৮ জন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় এবং ১০জন রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায়। শুধুমাত্র চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ৩৩ জন। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি যা মোট মৃতের এক তৃতীয়াংশ। দেশটির মক্কা এবং মদিনা শহরে মৃতের হার বেশি।

৯ মে’র পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের মধ্যে শতকরা ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু এবং ৪ ভাগ ষাটোর্ধ্ব। আবার, এদের মধ্যে ৮২ ভাগ পুরুষ, ১৮ ভাগ নারী এবং ৭০ ভাগ প্রবাসী ও ৩০ ভাগ সৌদি নাগরিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন থেকে ৯২০০০৫৯৩৭ টোল ফ্রি নাম্বারে কলের পাশাপাশি হোয়াটসএ্যাপে মেসেজ করে স্বাস্থ্য পরীক্ষার তথ্য দেওয়া যাবে। তিনি বলেন, আশার কথা হচ্ছে দিনদিন সুস্থতার সংখ্যা অনেক বাড়ছে যা হাজারের অধিক।

অন্য আরেকটি সূত্র জানিয়েছে সৌদিতে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার।

এদিকে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী প্রেস ব্রিফিং এ জানান, করোনায় মৃত্যুর হার শতকরা ০.৭ ভাগ যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ১০ গুন কম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD