শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

উন্নয়ন প্রকল্পগুলো শেষ করতে হবে :নাহিদ ইসলাম

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রণালয়ের প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শেষ করা যায় সে চেষ্টা করতে হবে।

একই সাথে প্রকল্প কাজের স্বচ্ছতা যাতে থাকে এবং কোন অভিযোগ  না আসে, সেদিকে সবাইকে সচেতন থাকার  আহবান ও   তিনি জানান।

বুধবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫   অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির  জুন ২৫ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন প্রকল্প গুলো  দুর্নীতি এবং অনিয়মের আখড়া।

জনগণ এ ধারণা পোষণ করে। উন্নয়ন প্রকল্প গুলো নিয়ে  সবচেয়ে বেশি দুর্নীতি ও  অনিয়মের অভিযোগ আসে।

২০২৪ ২৫ অর্থবছরের মোট  প্রকল্প রয়েছে ১৪ টি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি  আওতাভুক্ত চলমান  প্রকল্প ১৩ টি।  চলমান প্রকল্প গুলোর জন্য মোট বরাদ্দ  ২৫৬ কোটি টাকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  পূর্বের এবং চলমান প্রকল্পে যেসব অভিযোগ এসেছে, তা তদন্ত করার জন্য  আগেই  তিনি সচিব কে নির্দেশ দিয়েছেন বলে  জানান।

 

অনুষ্ঠানে তথ্য সচিব মো: হুমায়ুন কবীর  খোন্দকার  ও  এ মন্ত্রণালয়ের আওতাধীন   সংস্থার প্রধানগণ উপস্থিত  ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD