শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশের অভিষেক

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬

প্রথমবারের মতো আন্তর্জাতিক ই-স্পোর্টস বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ই-স্পোর্টস নেশনস কাপ’-এ দেশের গেমাররা ১৫টি ভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা) এই ঘোষণা দেয়। সংগঠনটির সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম বলেন, বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাংলাদেশের ই-স্পোর্টস খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি জানান, প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ২২০ কোটির বেশি টাকা। বিশ্বের প্রায় ১৫০টি দেশ এতে অংশ নেবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ৫০ জন গেমার।

দলের ব্যবস্থাপক আগা রাফসান বলেন, মূল পর্বে ওঠার জন্য বাংলাদেশকে প্রথমে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে লড়তে হবে। শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও দল আত্মবিশ্বাসী এবং লক্ষ্য অর্জনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

আয়োজকরা জানান, জাতীয় দল গঠনের জন্য দেশজুড়ে প্রায় ১ হাজার ৫০০ গেমার নিবন্ধন করেছিলেন। কয়েক ধাপের কঠোর যাচাই-বাছাই শেষে সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হয়েছে।

দলের কোচরা জানিয়েছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপ সামাল দিতে খেলোয়াড়দের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি কৌশলগত ও মানসিক প্রস্তুতিও বাড়ানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই অংশগ্রহণ দেশের তরুণ গেমারদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD