শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

নৌকায় ভোট দিতে প্রচারণা চালাচ্ছে ইতালি ছাত্রলীগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

ইতালি প্রতিনিধি: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে ইতালি ছাত্রলীগ শাখার উদ্যোগে রোমে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা শুরু। নৌকা মার্কাকে জয়যুক্ত করতে তাদের প্রচারণায় ছাত্রলীগের নেতাকর্মীরা বলছে, আপনার ভোট’টি নৌকা মার্কায় দিন, আপনার পরিবার ও আত্বীয়-স্বজনদের ভোট দিতে উৎসাহিত করুন।

একাদশ জতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে আহ্বান করেন তারা।

ইতালি ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সহ- সভাপতি অনিক হাওলাদার এর যৌথ নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রোমের বাঙালীদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও ও টারমিনি সহ রোমের বাংলাদেশি অবস্থানরত বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু করেন। নেতৃবৃন্দ সর্বসাধারণের মাঝে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার কথা বলেন।

এসময় গণসংযোগে আরোও উপস্থিত ছিলেন ইতালি শাখা ছাত্রলীগের সহ সভাপতি ইয়াছিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, উপ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাইয়ান আহমেদ, সদস্য আজিজুল শরিফ, রোম মহানগর ছাত্রলীগ নেতা সানজিদ প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD