শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ইতালিতে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

মিনহাজ হোসেন, ইতালি
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২০

লক ডাউনের মধ্যেইপ্রশাসনের অনুমতি নিয়ে রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে “জাতীয় ঈদগাহ ময়দান”খ্যাত মাঠে সামাজিক দূরত্ব মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত বলেন, আমরা বিশ্বাস করতে চাই একদিন এ পৃথিবী হবে করোনা মুক্ত এখানে জাতীয় ঈদ উদযাপন পরিষদের আহ্বায়ক যে আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুর রব ফকির, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব ব্যাপারে, ঢালী নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রনিসহ সমাজের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন ‌।

প্রতিবছর ইতালির বিভিন্ন স্থানে কমপক্ষে ৫০ টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। করোনা ভাইরাসের কারণে এবার রাজধানী রোমে ৭টিসহ খুব কম সংখ্যক স্থানে খোলা মাঠে ঈদের নামাজের অনুমোদন পাওয়া গেছে। রাজধানী রোমের জাতীয় ঈদগাহ মাঠে ৮টা জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদের ইমামগণ এখানে ইমামতি করেন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত উত্তরাঞ্চলীয় শহর মিলানোতে খোলা মাঠে ঈদের নামাজের সুযোগ দেয়া হয়নি প্রশাসন। তবে মসজিদগুলোতে সাতটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করলেও করোনা ভাইরাসের কারণে ছিলেন হতাশ এবং কিছুটা আতঙ্কিত। প্রতিটি ঈদের নামাজে সাদা পোশাকের পুলিশ উপস্থিত থাকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। বাংলাদেশিরা জড়ো হলেই তাদেরকে আলাদা করতে দেখা যায়। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের মুসল্লিরাও অংশগ্রহণ করেন এই ঈদগুলোতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD