মিনহাজ হোসেন,ইটালী প্রতিনিধিঃইসলামের বিধি নিষেধ ও অনুশাসন গুলোকে যেন আগামী প্রজন্ম সঠিক ভাবে ধারণ করতে পারে এবং সেই সঙ্গে বিদেশীদের কাছে ও ইসলাম ধর্মের সার্বজনীন ও ভ্রাতৃত্ব বোধ কে তুলে ধরার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবার ও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর ঢাকা সমিতি।
রাজধানী রোমের বাঙালি জন বহুল এলাকা তরপিনাত্তাস্থ স্থানীয় একটি মাঠে এই মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। তিনি বলেন” এই পুণ্য ময় মাসটিতে আমরা যেন বেশি বেশি ইবাদত ও তওবা করতে পারি যেন মহান আল্লাহ আমাদের গোনাহ ক্ষমা করে দেন।

ইটালীতে বৃহত্তর ঢাকা সমিতি ইফতার ও দোয়া মাহফিল ইফতারের জন্য ইফতার সামনে নিয়ে বসে আছেন রোযাদার গন
তিনি আরো বলেন পাশাপাশি আমরা যেন এই মাসটি থেকে শিক্ষা নিয়ে মানবীয় গুন সম্পন্ন মানুষ হতে পারি। যা থেকে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু ও সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ বলেন” জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করার লক্ষেই ধর্মীয় অনুশাসন গুলো মানতে হবে। ইসলাম একটি শান্তির ধর্ম তা আমাদের বিশ্ব বাসীর কাছে উপস্থাপন করতে হবে।

ইটালীতে বৃহত্তর ঢাকা সমিতি ইফতার ও দোয়া মাহফিল-খাদ্য সংগ্রহ করছেন রোযাদারগন
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালির রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ও ব্যবসায়িক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও বাংলা প্রেস ক্লাব ইটালীর সাংবাদিক সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী ও বিদেশীরা।
শেষে সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুর রোমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান।