শিরোনাম :
ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর

আপিল বিভাগের রায়ের পর নির্বাচন নিয়ে সরকারের অবস্থান জানালেন আইনমন্ত্রী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বহাল থাকার পর আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গীকার এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কীভাবে গঠিত হবে এবং কারা এতে থাকবেন, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনার পর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে।

এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের রায় বহাল রাখে। এ রায়ের পর আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের সাংবিধানিক বিধান পুনর্বহালের সুযোগ সৃষ্টি হয়েছে।
পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “ইনশাআল্লাহ।” তিনি বলেন, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফলেই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে বিএনপি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক কাঠামো প্রণয়ন করেছিল।

আইনমন্ত্রী আরও বলেন, গত প্রায় দেড় দশক ধরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে এসেছে। ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।
তিনি বলেন, জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে সরকার মনে করে। তবে নির্বাচনকালীন সরকারের গঠন ও কার্যপ্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করতে হবে।
সূত্র: সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর বক্তব্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD