শিরোনাম :
ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর

দেশে হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সারা দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি কমেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৬ জন আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি পরীক্ষায় ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৮১৮ জন। ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে।

একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া মোট হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী ১২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪১৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৫৪ জনে দাঁড়িয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, শিশুদের সময়মতো টিকা প্রদান, রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD