শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের অধিকার ও ক্ষতিপূরণে আসছে নতুন অধিদপ্তর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের খেলার অনুমোদন দিল চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়, যৌথ উন্নয়নের সুযোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থায় এআই প্রযুক্তির সমন্বয়ের আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধিদল আসছে রোহিঙ্গা ক্যাম্পে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ ফ্রাঙ্কফুর্টে জার্মান আওয়ামী-যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি, ত্রাণ বিতরণ ও শতাধিক পর্যটক উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের কয়েকটি পাড়া পানিতে তলিয়ে গিয়ে শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে দুর্গম এলাকায় আটকে পড়া শতাধিক পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে সীমান্তরক্ষী বাহিনীটি।

বন্যার কারণে বলিপাড়া বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া, মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবারের আনুমানিক ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ঘরবাড়ি প্লাবিত হওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং দেখা দিয়েছে মানবিক সংকট।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়। পরে তাদের মধ্যে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া থানচির নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে যাওয়া শতাধিক পর্যটক আটকা পড়েন। পরিস্থিতির অবনতি হলে বিজিবি অভিযান চালিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। অতীতের মতো এবারও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD