শিরোনাম :
ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার

জুলাই জাদুঘর উদ্বোধনে আর দেরি নয়, প্রস্তুতি শেষ: নিতাই রায় চৌধুরী

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জুলাই জাদুঘর শিগগিরই উদ্বোধন করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এবং উদ্বোধনের আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর, শালবন বিহার ও আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছু অসংগতি ছিল। পরে বিষয়টি পুনর্বিন্যাস করা হয়েছে এবং এখন জাদুঘর চালুর ক্ষেত্রে আর কোনো বড় বাধা নেই। সংসদে এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখ ও অন্যান্য পরিকল্পনা জানানো হবে।

বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দীর্ঘ সময় ধরে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং বিভিন্ন অর্থনৈতিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ, পুনরুদ্ধার এবং প্রত্নসম্পদ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করছে। ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD