শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৫ মনোনীত হয়েছেন বরেণ্য সাংবাদিক রোকেয়া হায়দার

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা পদক -২০২৫ এ মনোনীত হয়েছেন বরেণ্য ও মহিয়সী  রোকেয়া হায়দার  ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত  হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক – ২০২৫ “এ মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকা (VOA) বাংলা বিভাগের প্রাক্তন প্রধান জনপ্রিয় বেতার- মাল্টিমিডিয়ার নারী সাংবাদিক রোকেয়া হায়দার । 

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর বলেন আগামী ২০ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার বিকাল ৪ টায় জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাব,ঢাকায়  বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই  বরেণ্য ও মহিয়সী নারী কে মাতৃভাষা পদক – ২০২৫ এ ভুষিত করা হবে। তিনি নারী সাংবাদিকতার অহংকার, ভয়েস অব আমেরিকার ( আন্তর্জাতিক প্রতিষ্ঠান) বাংলা বিভাগের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৬৮ সালে চট্টগ্রাম বেতারের নিয়মিত অনুষ্ঠান ঘোষিকা হিসেবে জীবন শুরু করেন।

১৯৭৪ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।১৯৮১ সালে যুক্তরাষ্ট্রর ভয়েস অব আমেরিকার আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে যান।২০১১ সাল থেকে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক গণমাধ্যম  প্রতিষ্ঠানের বাংলা বিভাগে তিনিই প্রথম নারী।৩৭ বছরের পেশাগত দায়িত্ব পালনে অসামান্য কৃতিত্বের জন্য  আমেরিকার সম্মানজনক ” অল ষ্টার অ্যাওয়ার্ড” রোকেয়া হায়দারের ঝুড়িতে এসেছে।  রোকেয়া হায়দারের বাড়ি  যশোর হলেও বাবা আবু বকর ফারাজীর কর্মসুত্রে তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়।তার মা মেহেরুন্নেসা বকর।রোকেয়া হায়দার কলকাতার সেন্ট জন্স বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন।পরবর্তীতে ঢাকা ইডেন কলেজ  এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে মাষ্টার্স করেন।পরে ষাটের দশকে স্বামী হায়দার তকির কর্মসূত্রে  চট্টগ্রামে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD