শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

‘আন্তর্জাতিক ফ্রেন্ডিশীপ সাইকেল র‌্যালি’ উপলক্ষে ২১ ভারতীয় বাংলাদেশে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২১ ভারতীয় নাগরিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধায় ও স্মরণে রাখতে এবং মহান ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারীকে কেন্দ্র করে শুক্রবার সপ্তম ইন্ডো-বাংলা আন্তর্জাতিক ফ্রেন্ডশীপ সাইকেল র‌্যালি শুরু করেন।

কোলকাতার নেতাজী ভবন থেকে শুরু হওয়া সাইকেল র‌্যালিটি উদ্বোধন করেন নেতাজী পরিবারের লোকসভা সদস্য কৃষ্ণা বসু। ভোমরা সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে প্রথম রাত সাতক্ষীরায় কাটানোর পর ২১শে ফেব্রুয়ারির মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছাবে র‌্যালিটি।

কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মহান ভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করবেন তারা। এ সময় তারা ২১শে ফেব্রুয়ারী-১৯৫২ এর বীর শহিদদের সালাম জানানোর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দুই দেশের দুই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। দুই জাতির স্বাধীনতা অর্জনে তাদের বীরোচিত ভূমিকার কথাও তুলে ধরবেন।

তারা বলেন, নেতাজীর আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর শততম জন্মদিনকে কেন্দ্র করে এবার এই র‌্যালির আয়োজন করা হয়েছে। প্রথম র‌্যালি শুরু হয় ২০১২ সালে।

‘ভাষা সূত্র ২০১৯’ শিরোনামে ব্যানার এবং দুই দেশের পতাকা এবং বঙ্গবন্ধু ও নেতাজীর ছবি হাতে নিয়ে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় দলের প্রধান সরোজিত রায় জানান ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক।’

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে তাদের স্বাগত জানান রোটারি ক্লাব অব সাতক্ষীরার বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট হাসিবুর রহমান রনি, হাবিবুর রহমান হবি, মোস্তাফিজুর রহমান নাসিম, আশরাফুল ইসলাম ধোনি, ফারাহ দীবা খান সাথী, শাহনাজ পারভিন মিলি, মাহমুদুল হক সাগর, আহসান বাহার বুলবুল, আকতারুজ্জামান কাজল ও আনিছুর রহমান প্রমুখ।

সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সরকারি বাংলোতে তাদের সংবর্ধনা জানান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD