শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮শ’ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গত ৯ বছরে ৫ লাখ ৮৬ হাজার ৫৯১ জন বেকার যুবক ও যুব মহিলাকে ৮১৬ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। রোববার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর বেকার যুবদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোট ৭৫টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত ৯ বছরে ২২ লাখ ৩৭ হাজার ৮৬ যুবক ও যুব মহিলাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার যুবগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় ২৪ থেকে ৩৫ বছর বয়সী উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বেকার যুবক ও যুবমহিলাকে ১০টি সুনির্দিষ্ট মডিউলে ৩ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতিগঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। প্রতিমন্ত্রী জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় গতবছর ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৯৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ১ লাখ ২৬ হাজার ৫৬১জনকে জাতিগঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ২ বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।

বীরেন শিকদার বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং এস এ ট্রেডিংয়ের যৌথ উদ্যোগে ‘হাউজকিপিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদানের ফলে ২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১ হাজার ৯৮৪ জন এবং হংকংয়ে ৬১ জন মোট ২ হাজার ৪৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD