শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

অর্থনৈতিক মুক্তিই, নারীর শক্তিঃ নারী দিবসে বললেন মহিলা অঙ্গনের নেতৃবৃন্দরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ
নারীদের অধিকার প্রতিষ্ঠার কথা বলা, বিভিন্ন বৈষম্য ও নির্যাতন বন্ধ করে এই পৃথিবীতে নারীদের মেধা ও মনন দিয়ে পুরুষের পাশাপাশি এগিয়ে চলার কথা বলতেই সেই ১৯৭৫ সাল থেকে এই বিশ্ব নারী দিবস পালিত হয়ে আসছে। শুধু দেশেই নয়, সুদূর প্রবাসে পালিত হয়ে আসছে এই দিনটি।

ইটালীর রাজধানী রোমে ৮ মার্চের বেলা ১২:৩০ মিনিটে “জাগো নারী জাগো” গানের মধ্যে দিয়ে দিন টি শুরু করে মহিলা অঙ্গনের নারী নেতৃবৃন্দরা। বিশ্ব নারী দিবসের প্রথম এই আয়োজনটি হয় তরবেল্লা মোনাকার স্থানীয় একটি হল রুমে।

এই সংগঠনের সভাপতি মনোয়ারা বেগম বেবি র সভাপতিত্বে বক্তব্য রাখেন ফারহানা হক মিশু, হালিমা নাসরিন, তাহমিনা আক্তার রিনা, জেসমিন আক্তার, ইসরাত জাহান ও ফাতেমা কবির।
সভাপতি মনোয়ারা বেগম বেবি বলেন” নারীদের সম্মানের সঙ্গে বাঁচতে হলে দরকার শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি।” তিনি আরো বলেন” একটি নারী তার সংসারের সুখের জন্য নিজেকে প্রতিটি মুহূর্ত কে ব্যয় করে, চেষ্টা করে যায় চার পাশের মানুষ গুলোকে সুখী রাখতে কিন্তু যতো টুকু আন্তরিকতা এবং ভালবাসা দরকার তা সে সমাজ ও সংসার থেকে পায় না। এক্ষেত্রে নারীকেই স্বয়ং এগিয়ে আসতে হবে। ভালবাসতে হবে নিজেকে সেই সঙ্গে নিজের উপর বিশ্বাস ও কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে যেতে হবে সামনে।”

বিশেষ বক্তব্যের পর সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কাজী জাকারিয়া সহ মহিলা অঙ্গনের শিল্পী বৃন্দ।
আয়োজনটি সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ সমাজ কল্যাণ সংঘ ( ৬ নং মুনিচিপিও)

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD