শিরোনাম :
জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় মাঝআকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত বিশ্ব শান্তিরক্ষা ও সমন্বিত অগ্রযাত্রায় চীনের ‘নতুন দীর্ঘ মার্চ’ বিশ্বমঞ্চে ইতিবাচক চালিকাশক্তি চীন-কেনিয়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বে নতুন গতি: সিএমজির বিশেষ সাক্ষাৎকারে স্পিকার সম্পাদকীয় : লাগামহীন নিত্যপণ্যের বাজার: সাধারণের দীর্ঘশ্বাস ও কাঠামোগত ব্যর্থতা দিল্লি পুলিশের শান্তি মুচলেকায় সই করতে অস্বীকৃতি আইসা সভানেত্রী নেহা বোরার পাঁচ বছরে পেনশন ব্যয় দ্বিগুণের শঙ্কা: চাঁদাভিত্তিক ব্যবস্থার সুপারিশ বেতন কমিশনের বৈশ্বিক সাইবার ঝুঁকির সতর্কতায় টানা ৩ দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

অবশেষে মালটার সমুদ্র থেকে বাংলাদেশী যুবক লাশ উদ্ধার

মিনহাজ হোসেন , ইতালী
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০

স্বপ্নের দেশ ইতালিতে আসতে চেয়েছিল সিলেটের যুবক তন্ময়। আর এ কারণেই ভূমধ্যসাগরের দেশ মাল্টায় এসেছিলেন তিনি। সুযোগ করে ইতালিতে আসার কথা ছিল তার। দেশটিতে আসার পর কিছু বন্ধু জোগাড় হয় তার। বন্ধু হৃদয়, শাহাদাত এবং আরো একজনকে নিয়ে গত শনিবার গিয়েছিলেন সমুদ্র তীরে। ভূমধ্যসাগরের ‘ড্রাগন গুহা’থেকে হৃদয় এবং তন্ময় সমুদ্রে লাফ দেন। ড্রাগন গুহা থেকে এভাবে অনেকেই সমুদ্রের ঝাঁপিয়ে পড়ে আনন্দ উপভোগ করে থাকে।

সমুদ্রের পানিতে ঝাঁপ দেওয়া বাংলাদেশি ওই দুই যুবকের মধ্যে হৃদয় সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হলেও হারিয়ে যায় তন্ময়। ঘটনাটি জানাজানি হলে মালটা নৌবাহিনীর একটি দল তিনদিন তল্লাশির পর সোমবার বিকেলে তনময় এর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

মালটার কমিউনিটি নেতা মশিউর রহমান জানিয়েছেন, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক হলে এবং মৃত তন্ময়ের লাশ ফিরিয়ে দিলে তা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জের রাজাপুর গ্রামের বাসিন্দা কামনাশীষ চন্দ্র তন্ময়ের এই দুঃখজনক মৃত্যুতে মালটা প্রবাসী বাংলাদেশিরা শোক প্রকাশ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD