শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

সম্পাদকীয়: নারী বিদ্বেষের রাজনীতি অগ্রহণযোগ্য

সম্পাদকীয়:
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সম্পাদকীয়: নির্বাচনি প্রচারণার নামে নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। সম্প্রতি বরগুনায় এক নির্বাচনী সভায় জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসুকে কেন্দ্র করে যে নারী বিদ্বেষী ও উদ্ধত মন্তব্য সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে উঠে এসেছে, তা সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এ ধরনের বক্তব্য শুধু নারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না, বরং শিক্ষাঙ্গন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেও হেয় প্রতিপন্ন করে।

বাংলাদেশ নারী শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে নারীদের প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার রাজনৈতিক দায়িত্বজ্ঞানহীনতারই প্রকাশ। ধর্ম বা রাজনীতির কোনো ব্যাখ্যাই নারী অবমাননাকে বৈধতা দিতে পারে না। নির্বাচনের সময় জনসমর্থন আদায়ের কৌশল হিসেবে এ ধরনের বক্তব্য ব্যবহার সমাজে বিভাজন ও বিদ্বেষ উসকে দেয়, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবাদ যথার্থ ও সময়োপযোগী। একই সঙ্গে এ ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এমন বক্তব্য ভবিষ্যতে আরও উৎসাহিত হবে। নির্বাচন কমিশনের নীরবতা এখানে গ্রহণযোগ্য নয়।

আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের ভিত্তি সমতা, সম্মান ও মানবিক মূল্যবোধে। নারীদের অবমাননা করে কোনো রাজনৈতিক শক্তি জনগণের আস্থা অর্জন করতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে ঘৃণা নয়, দায়িত্বশীল বক্তব্য ও শালীন আচরণই হওয়া উচিত রাজনীতিকদের প্রধান পরিচয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD