শিরোনাম :
তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২ রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় সহযোগিতার প্রতিশ্রুতি চীনের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতায় গুরুত্ব জাতিসংঘ ফোরামে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার গঠনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে ১১মে, সোমবার ২০২৬ বিশ্ব ডিজিটাল শিক্ষা সম্মেলনের উদ্বোধন হয়েছে। ‘এআই+ শিক্ষা: রূপান্তর, উন্নয়ন এবং শাসন’- এ প্রতিপাদ্যে শুরু হওয়া তিনের সম্মেলনের লক্ষ্য হলো একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক সংলাপ মঞ্চ তৈরি করা। এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা শাসনের বিষয়ে ঐকমত্য ও নিয়মকানুনকে উৎসাহিত করাও এ সম্মেলনের উদ্দেশ্য।

সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষাক্ষেত্রে এআই’র গভীর প্রভাবকে অত্যন্ত গুরুত্ব দেন এবং উচ্চমানের প্রতিভা ক্রমাগতভাবে গড়ে তোলার জন্য সকল শিক্ষাগত স্তরে ও সমগ্র সমাজজুড়ে এআই শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি এ বিষয়ে চার-দফা প্রস্তাব দেন।

প্রথমত, সকল পক্ষকে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে, প্রতিভা বিকাশের মূল লক্ষ্যে অবিচল থাকতে হবে এবং এমন তরুণদের গড়ে তুলতে হবে যারা সমস্যা সমাধানে দক্ষ, আজীবন শেখার ক্ষমতা রাখে, কৃত্রিম বুদ্ধিমত্তায় পারদর্শী এবং ভবিষ্যৎ উন্নয়নে নেতৃত্ব দিতে সক্ষম।
দ্বিতীয়ত, অন্তর্ভুক্তিমূলকতা ও ন্যায্যতার নীতি সমুন্নত রাখতে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, ডিজিটাল প্রযুক্তি এবং শিক্ষার সমন্বিত উন্নয়নের সুফল যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিতে প্রচেষ্টা চালানো উচিত।

তৃতীয়ত, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ‘মঙ্গলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’বিকাশের নীতি মেনে চলা প্রয়োজন, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলো শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সত্যিকার অর্থে সহায়তা করতে পারে।
চতুর্থত, উন্মুক্ততা ও সহযোগিতামূলক উদ্ভাবন সমুন্নত রাখতে, বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করতে, আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে এবং যৌথভাবে ডিজিটাল শিক্ষার সুস্থ বিকাশকে এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করা উচিত। উদ্বোধনী অনুষ্ঠানের আগে হান শিক্ষাক্ষেত্রে ডিজিটাইজেশনের সাফল্য নিয়ে একটি প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

তথ্য ও ছবি: সিসিটিভি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD