শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানি-চীন যৌথ কাজের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬

দুই দিনের চীন সফরে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সফরকালে তিনি বেইজিংয়ে পরীক্ষামূলকভাবে নতুন মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাসে চড়ে উন্নত প্রযুক্তির ড্রাইভিং সিস্টেমের অভিজ্ঞতা নেন এবং জার্মান নির্মাতা ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্সিডিজ-বেঞ্জ জানায়, চীনে তাদের সমগ্র শিল্প শৃঙ্খলে সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটির চীনা গবেষণা ও উন্নয়ন দল বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

২৫ ও ২৬ ফেব্রুয়ারির সফরে কোম্পানি পরিদর্শন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ ছিল মের্ৎসের কর্মসূচির মূল বিষয়। বৃহস্পতিবার দুপুরে তিনি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে পৌঁছান। সেখানে ইউনিট্রি রোবটিকসের হিউম্যানয়েডগুলোর প্রদর্শনী দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

ইউনিট্রির প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াং চিং চিং বলেন, মের্ৎসের এ সফর চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি জার্মানির দৃঢ় আগ্রহের প্রতিফলন। তিনি জার্মান বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে রোবোটিক্স খাতে আরও গভীর সহযোগিতার আশা ব্যক্ত করেন।
এ ছাড়া হাংচৌতে জার্মান অর্থায়নে পরিচালিত সিমেন্স হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার শিল্পপ্রতিষ্ঠানের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন চ্যান্সেলর।

গাড়ি, রাসায়নিক, জৈব-ওষুধ, যন্ত্রপাতিসহ নানা খাতের প্রায় ৩০টি শীর্ষ জার্মান প্রতিষ্ঠানের নির্বাহীরা এই সফরে অংশ নেন। সফরকালে দশটিরও বেশি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।

সফর শেষে মের্ৎস বলেন, জার্মানি ও চীন ইতোমধ্যে ভালো সহযোগিতা উপভোগ করছে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

সূত্র ও ছবি: সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD