শিরোনাম :
ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা- তথ্য প্রবাহ ও স্বচ্ছতার ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির বিরুদ্ধে নতুন সাজার রায় ফ্রাঙ্কফুর্টে নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশনের বর্ণিল পিঠা উৎসব সরকার ও নির্বাচন কমিশনের অপরিণামদর্শী পদক্ষেপের ফলে গণভোট নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক : টিআইবি ঢাকা মহানগরের ভোটগ্রহণের আগে-পরবর্তী ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চার দিনের টানা ছুটি: স্বস্তিতে সরকারি কর্মচারীরা নির্বাচন উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর কঠোর নিরাপত্তা জোরদার: দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অ্যাম্বিয়েন্টা ফেয়ার ২০২৬-এ বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলি দখলের অধীনে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল। আগেই লুক্সেমবার্গ একই পদক্ষেপ নিয়েছিল, এবার নতুনভাবে লিসবনের এই ঘোষণা এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলেছে, “পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।” একই সঙ্গে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে এই স্বীকৃতি কার্যকর হবে।

নিউইয়র্কে সোমবার অনুষ্ঠিতব্য বৈঠক যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব।

পর্তুগিজ সংবাদপত্র কোরিও দা মানহা জানিয়েছে, প্রধানমন্ত্রী লুই মন্তিনিগ্রো এই সিদ্ধান্তের আগে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে পরামর্শ করেছেন। দীর্ঘ ১৫ বছরের বিতর্কের পর অবশেষে সংসদে ফিলিস্তিন ইস্যুতে সমঝোতা গড়ে ওঠে।

গত জুলাইয়ে পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, যাতে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখল ও মানবিক সংকট মোকাবেলা করা যায়।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©germanbanglanews24
Developer Design Host BD