শিরোনাম :
১লা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টাদের আর্থিক লেনদেনের তথ্য চাইলো বিএফআইইউ বিদেশে কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা, জাপানকে অগ্রাধিকার ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক তৎপরতা, ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের অভিযান চীনের উচ্চমানের উন্নয়ন ও নতুন প্রবৃদ্ধিচালকের দিকে বিশ্বদৃষ্টি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বিশ্বকে বিপদজনক করে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে চীনের অগ্রগতির প্রশংসা শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের হরমুজ প্রণালীতে ঝুঁকি বাড়লে তেল ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন নিয়ে কোনো মন্তব্যে রাজি নন উপদেষ্টা আসিফ নজরুল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”

তবে পরে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন এসব টিটিসি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “রাজশাহীর মেয়েদের টিটিসি বাংলাদেশের মধ্যে অন্যতম। এখানকার প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন।”

এর আগে সকাল সোয়া ১০টার দিকে আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD