শিরোনাম :
সম্পাদকীয়:ডেট-রেপ ড্রাগ-কঠোর আইনই যথেষ্ট নয় প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের

তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, বেইজিংয়ের কড়া প্রতিবাদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তাইওয়ান প্রণালীতে জাপানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘জেএস ইকাজুচি’র চলাচলকে কেন্দ্র করে টোকিও’র ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত উস্কানি’ হিসেবে অভিহিত করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং এক বিবৃতিতে জানান, জাপানি যুদ্ধজাহাজের এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল বার্তা দিচ্ছে। তিনি বলেন, এই ধরনের উস্কানি চীনের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এবং যেকোনো উস্কানি মোকাবিলায় চীনের সংকল্পকে আরও দৃঢ় করবে।

জাপানকে ‘এক চীন’ নীতি এবং দুই দেশের মধ্যকার চারটি রাজনৈতিক নথির চেতনা মেনে চলার আহ্বান জানান তিনি। চীনা আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। কমান্ডের মুখপাত্র সু ছেংহুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাপানি ডেস্ট্রয়ারটি প্রণালী অতিক্রম করার সময় চীনা নৌ ও বিমান বাহিনী সার্বক্ষণিকভাবে সেটিকে অনুসরণ এবং পর্যবেক্ষণ করেছে। সূত্র ও ছবি- সিনহুয়া ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD